ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:৪৪ রাত

পাবনার সুজানগরে ৫ হাজার টিউবওয়েল বন্ধ, তীব্র পানি সংকট

পাবনার সুজানগরে ৫ হাজার টিউবওয়েল বন্ধ, তীব্র পানি সংকট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: চলতি বৈশাখ মাসে পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রায় ৫ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি, অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসা-বাড়ি, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মাসে প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে গেছে। এতে ওই সকল টিউবওয়েলের মধ্যে প্রায় ৫হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।

উপজেলার কাদোয়া গ্রামের সুলতান মাহমুদ বলেন, আমার বাড়ির টিউবওয়েলে গত ১০-১২ দিন পানি উঠছেনা। পার্শ্ববর্তী বাড়ির একটি গভীর নলকূপ থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নাবারির কাজ চালাচ্ছি।

একই গ্রামের আলমগীর হোসেন বলেন, প্রায় এক মাস হলো আমার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তের সাবমারসিবল ও অগভীর তারা টিউবওয়েল থেকে পানি এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি।

আরও পড়ুন

তবে গোসলসহ অন্যান্য কাজ-কর্মে সীমাহীন দুভোর্গ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও অগভীর তারা টিউবওয়েলেও পানি উঠছেনা বলে জানান উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজ চাষি আব্দুল জব্বার। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ফাল্গুন, চৈত্র ও বেশাখ মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর তারা টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েলে পানি  উঠেনা। তবে ভারি বৃষ্টি হলে ওই সকল বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে ৫ হাজার টিউবওয়েল বন্ধ, তীব্র পানি সংকট

দিনাজপুরের খানসামায় ৫টি দোকান পুড়ে গেছে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

পাবনার ভাঙ্গুড়ায় লোডশেডিংয়ে ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪৩ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে