ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:২৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪৩ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪৩ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  দেশে হামের প্রাদুর্ভাব শুরু হবার পর সবথেকে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর অন্যতম চাঁপাইনবাবগঞ্জে এখনও রোগের ব্যাপক প্রকোপ চলছে। প্রতিদিনই প্রচুর রোগী আসছে হাসপাতালে। প্রচণ্ড গরমে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, জেলার প্রধান চিকিৎসালয় ২৫০ শয্যার জেলা সরকারি হাসপাতালের ফ্লোরে ঠাসাঠাসি করে রয়েছেন রোগী ও তাদের অভিভাবকরা। এমনকি র‌্যাম্পেও (সিঁড়ির বদলে হুইল চেয়ার বা ষ্টেচারে রোগী নিয়ে উপরে ওঠার ব্যবস্থা) ঠাঁই নিয়েছেন রোগীরা। প্রায় ভেঙে পড়ার উপক্রম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। তবে চিকিৎসক, নার্স ও ষ্টাফরা চেষ্টা করে যাচ্ছেন, রোগীদের ঠাঁই দিয়ে চিকিৎসা দেবার। তবে রোগীর চাপে হাসপাতালে মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এব্যাপারে জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, রোগীদের কিভাবে ভালভাবে রাখা যায় চেষ্টা করা হচ্ছে। এ মুহূর্তে হাসপাতালে জনবল ও স্থান দু’টোরই কমতি রয়েছে। এদিকে আজ শুক্রবার (২৪ এপ্রিল) জেলায় হাম সন্দেহে নতুন করে ৪৩জন জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ৮৬জন সন্দেজনক অতি ছোঁয়াচে হাম রোগী চিকিৎসাধীন। যার বেশিরভাগই শিশু।

আরও পড়ুন

জেলা হাসপাতাল সূত্র জানায়, গত রোববার জেলা হাসপাতালে আরও ৩৯ রোগী ভর্তি হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এছাড়াও জেলার গোমস্তাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৪ জন রোগী ভর্তি রয়েছে। সূত্রগুলো জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৯৪৮ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় সন্দেহজনক হামে আক্রাস্ত ৬ শিশু এখন  পর্যন্ত মারা গেছে। মার্চে সকল শিশুর মৃত্যু হয়।

জেলার ৫ উপজেলায় চলমান হামের টিকাদান কর্মসূচিতে আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জনকে টিকা দেয়া হয়েছে। যা টার্গেট ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। টিকাদান সম্পন্ন হয়েছে ৮১ শতাংশের বেশি। এদিকে এ পর্যন্ত  জেলা থেকে পাঠানো ১৭৪ জনের নমুণা পরীক্ষা করে ৪৩ জনকে পজিটিভ পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪৩ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

বগুড়া মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

জ্বালানির ভোগান্তিতে রংপুরে সৌর বিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থার দাবি জোড়ালো হচ্ছে

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ আহত অন্তত ৩০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আজ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধিদল