ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:৪২ রাত

দিনাজপুরের খানসামায় ৫টি দোকান পুড়ে গেছে

দিনাজপুরের খানসামায় ৫টি দোকান পুড়ে গেছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাঁচপীর বাজারে অগ্নিকাণ্ডে ৩টি কীটনাশক, ১টি মুদিখানা ও ১টি সিমেন্টের দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে খানসামা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের কীটনাশক, চকরামপুর গ্রামের মানিক চন্দ্র রায়ের কীটনাশক, যত্রীশ রায়ের মুদিখানার দোকানের সকল মালামাল পুড়ে যায় এবং ডাঙ্গাপাড়া গ্রামের মো: মিন্টু ইসলামের সিমেন্ট ও কীটনাশকের দোকান পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয় মালামাল।  

আরও পড়ুন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের খানসামায় ৫টি দোকান পুড়ে গেছে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

পাবনার ভাঙ্গুড়ায় লোডশেডিংয়ে ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪৩ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

বগুড়া মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত