ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪০ বিকাল

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এমতাবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ব্যক্তি সিটি করপোরেশনের শ্রমিক, সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন তারা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও বাসের হেলপার বাধা দেয়। হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে আগে থেকে কাজ করা সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় প্রাণ হারান।

দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন (পুরুষ) নিহত হন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

কাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

ঝোপঝাড়ে ঘেরা ডোবায় পড়েছিল প্রবাসী নারীর মরদেহ

ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ভোগ্যপণ্যের দাম

বগুড়া-সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের আহ্বান আখতারের