নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ সুরাইয়া আক্তার মীম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় সুরাইয়ার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাকে ময়মনসিংহ কোর্টে পাঠানো হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদফতরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুরাইয়া কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার চণ্ডীবের গ্রামের নূর হোসেনের মেয়ে। তিনি বিভিন্ন জায়গায় কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
আরও পড়ুনএ ঘটনায় ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদফতরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776946959.jpg)
_medium_1776945705.jpg)
-69e9c54910988_medium_1776943717.jpg)
_medium_1776943529.jpg)
_medium_1776942062.jpg)



