ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:২৯ বিকাল

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

গাজীপুরে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন— টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

ফরিদপুরে নতুন ডিসি মাজহারুল ইসলাম

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি : তৌসিফ মাহবুব

আইনি বিপাকে নুসরাত জাহান

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় থানায় মামলা