ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মো: সাদিকুল ইসলাম ভেলকুকে (৩৮) গ্রেফতার করা হয়। আজ বুধবার (২২ এপ্রিল) জেলার পীরগঞ্জ উপজেলার থুমনিয়া ভাদুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকালে অত্র কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ পীরগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া ভাদুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: সাদিকুল ইসলাম ভেলকুর (৩৮) বাড়িতে তাকে আটক করা হয়।
আরও পড়ুনপরে তার কাছ থেকে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ।
মন্তব্য করুন







