ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:৫৮ রাত

রাজশাহীতে তেল নিতে এসে পাম্পে অপেক্ষা, হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রাজশাহীতে তেল নিতে এসে পাম্পে অপেক্ষা, হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কেশরহাটে একটি ফিলিং স্টেশন (পাম্পে) তেল নিতে এসে আবদুল আলম (৬০) নামে বাঁশ কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। মৃত আবদুল আলম ফিলিং স্টেশন সংলগ্ন বাকশৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার (২২ এপ্রিল) ভোররাত থেকে তিনি তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ায়। সকালে তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বিভাস শর্মা বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনদের থেকে যেটুকু শুনেছি আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। ওষুধও খেতেন না। সেই সঙ্গে বুধবার তীব্র গরমে হিট স্ট্রোকেরও সম্ভাবনা আছে। ফলে বলা চলে মাল্টিপল কারণেই মারা গেছেন। তবে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি।

আরও পড়ুন

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবদুল আলম পাম্পে তিল নিতে এসেছিলেন। এরপর হঠাৎ তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে তেল নিতে এসে পাম্পে অপেক্ষা, হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

চাঁদপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার

কথা বলার সুযোগ না পেয়ে স্পিকারকে চিঠি, সংসদে হাসির রোল

গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে ঢাবির হলে শিবির ও ছাত্রদলের উত্তেজনা

দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি করায় ফিলিং স্টেশনকে জরিমানা

বগুড়ার ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা