ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ রাত

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত, ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতির দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলা সংঘর্ষ নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ‘আজ বিকেলে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
 
তিনি আরও বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা চালালো, তা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। ইসলামী ছাত্রশিবিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে, ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’
 
শিক্ষাপ্রতিষ্ঠান কখনো সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হতে পারে না। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

দিনশেষে প্রতিটি মানুষ একা : অমিতাভ বচ্চন