ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ রাত

দিনশেষে প্রতিটি মানুষ একা : অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত, দিনশেষে প্রতিটি মানুষ একা : অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি নিজের গভীর জীবনবোধ ও চিন্তাশীল লেখনীর মাধ্যমেও ভক্তদের অনুপ্রাণিত করে চলেছেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত সক্রিয় এই মেগাস্টার সম্প্রতি জীবনের এক কঠিন ও অনিবার্য সত্য নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন।

বিগ বি মনে করেন, জীবনের পথচলায় পরিস্থিতি যেমনই হোক না কেন, চূড়ান্ত লড়াইয়ের ময়দানে প্রতিটি মানুষ আসলে একা।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, জীবনের প্রতিটি মোড় কিংবা সংগ্রামের মুহূর্তে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাকী লড়াই করতে হয়। তবে এই একাকীত্বকে তিনি কোনো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেননি; বরং একে আত্মমর্যাদা ও অভ্যন্তরীণ শক্তির উৎস হিসেবে তুলে ধরেছেন। নিজের বক্তব্যের গুরুত্ব বোঝাতে তিনি ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি বিখ্যাত উক্তিও অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন।

আরও পড়ুন

৮০ বছর পার করা এই মেগাস্টার বিশ্বাস করেন, প্রতিটি মানুষের ভেতরেই একটি নিজস্ব শক্তি থাকে যা সচরাচর পরিমাপ করা যায় না। এই অভ্যন্তরীণ শক্তিকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘এই শক্তিকে নিজের ভেতরে সযত্নে লালন করুন এবং যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই একে কাজে লাগান। এটিই আপনার জীবনের সেরা রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হবে।’

অমিতাভের মতে, প্রাজ্ঞ ব্যক্তিদের মূল্যবান উপদেশ ও পরামর্শ অবশ্যই পথ চলতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তিনি লিখেছেন, ‘আপনি যা অনুভব করেন, যে অভিজ্ঞতা অর্জন করেন কিংবা যা কিছু সহ্য বা উপভোগ করেন—সবই আপনার নিজস্ব। আপনিই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা।’ নিজের অস্তিত্ব ও অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখাকেই তিনি জীবনের সবচেয়ে বড় গুরুত্ব বলে মনে করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

দিনশেষে প্রতিটি মানুষ একা : অমিতাভ বচ্চন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

বগুড়ার আদমদীঘিতে ইরি-বোরো ধানের শীষে শীষে ভরপুর