ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ দুপুর

আমির হামজার এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আমির হামজার এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এর আগেও একাধিকবার আপত্তিকর মন্তব্যের অভিযোগ আছে এমপি আমির হামজার বিরুদ্ধে।

ফলে তার বিরুদ্ধে বাদি হয়ে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। পরে চলতি মাসের ২ এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সকালে অ্যাড. হুমায়ুন কবির বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি। তিনি আরও বলেন, এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এসএম নাজমুল ইসলাম বাদি হয়ে একই অভিযোগে একশ’ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। সেই মামলাটি আদালত তদন্তে দিয়েছেন।

আরও পড়ুন

তবে গত ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন বিচারক। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজার এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক তিন ঘটনায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যু

বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা ইসির কাছে জমা দিচ্ছেন মনোনয়ন 

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু