ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:১১ রাত

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে মারুফ (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামের প্রফুল্ল দাসের বাড়ির আম গাছের সাথে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন লৌহজং থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

ওসি জানান, কিছুদিন আগে মারুফ মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না দেওয়ার কারণে মারুফ বাড়িঘর ভাঙচুর করে। একপর্যায়ে মারুফের মা থানায় এসে অভিযোগ দিলে মারুফ বাসায় যায় না। পরে সোমবার দেখতে পান আম গাছের সাথে মারুফের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ওসি আরও জানান, আমরা মরদেহ উদ্ধার করার পরে থানায় অপমৃত্যু মামলা দায়ের করি এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহ প্রেরণ করি।

আরও পড়ুন

নিহত মারুফ উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামের মৃত রহিমের ছেলে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ায় বাসে পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’, শুভ জন্মদিন

বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম