ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৩১ বিকাল

বগুড়ার শিবগঞ্জে একরাতে সাত বাড়িতে সিঁধ কেটে চুরি, আতঙ্কে গ্রামবাসী

বগুড়ার শিবগঞ্জে একরাতে সাত বাড়িতে সিঁধ কেটে চুরি, আতঙ্কে গ্রামবাসী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে একরাতে সাতটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা বাড়িগুলোর পেছন দিক দিয়ে টিনের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো এবং সিঁধ কাটা দেখে চুরির বিষয়টি টের পান গৃহকর্তারা।

খোঁজ নিয়ে জানা যায়, মধুপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম মোল্লা, হেলাল মিয়া, প্রবাসী শিপন মিয়া, জরিনা বেওয়া, জাহাঙ্গীর প্রামানিক ও মজনু প্রামানিকের টিনের ঘরে সিঁধ কাটে একদল চোর। এসময় কয়েকজনের ঘর থেকে মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। ভুক্তভোগীরা বলেন, একইরাতে একাধিক বাড়িতে চুরির ঘটনা খুবই দুঃখজনক। এতে করে গ্রামবাসীর মধ্যে চরমআতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী হেলাল মিয়া বলেন, রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে উঠে আমার ভাতিজা শিপনের স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পাই। তাড়াহুড়ো করে উঠে গিয়ে দেখি তার ঘরে সিঁধ কেটে এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরে বাইরে গিয়ে দেখি আমার ঘরেও সিঁধ কাটা। সন্দেহ হলে ঘরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো এবং মোবাইল ফোনও নেই।

আরও পড়ুন

আরেক ভুক্তভোগী আব্দুল করিম মোল্লা বলেন, রাতে কিছুই টের পাইনি। সকালে উঠে দেখি ঘরের পেছনে সিঁধ কাটা। বালিশের পাশে রাখা মোবাইল ফোন নিয়ে চলে গেছে চোর। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

বগুড়ার শিবগঞ্জে একরাতে সাত বাড়িতে সিঁধ কেটে চুরি, আতঙ্কে গ্রামবাসী

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

রাজনীতিতে আমার কেবল শুরু: চমক

ডেকো ফুডসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ