ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল

ময়মনসিংহে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

ময়মনসিংহে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

ময়মনসিংহ নগরীতে শ্রমিক দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারিতে দুজন আহত হয়েছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান।

আহতরা হলেন- নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও অটোরিকশার চালক রমজান আলী (৪৫) এবং মো. রাশেদ (২৪)। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল বলেন, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেইট সংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে স্ট্যান্ড বসানো হলে দৈনিক চাঁদা দাবি করে বাঁধা দেয় বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল। এ নিয়ে চালকদের সঙ্গে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চালকদের ওপর হামলা চালিয়ে দুজনকে রক্তাক্ত করে।”

তিনি বলেন, নগরীর অটোরিকশার চালকরা দুকুলের চাঁদাবাজিতে অতিষ্ঠ। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চাঁদাবাজি মামলা হলে দুকুল জামিনে কারা মুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠেছেন।

আরও পড়ুন

তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল বলেন, “সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে আমরা স্টেডিয়াম এলাকায় অটোরিকশা স্ট্যান্ড করেছি। এ নিয়ে চালকদের সঙ্গে চালকদের গণ্ডগোল হয়েছে। আমি কারো ওপর হামলা করিনি বরং আমার ওপর হামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসে পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’, শুভ জন্মদিন

বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম

বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়াতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী