ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল

হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি স্বীকৃতি যোগ হলো খ্যাতিমান অভিনেত্রী ববিতার ঝুলিতে। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে ‘হুজ হু’ সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

‘হুজ হু’ প্রতিষ্ঠানটি ১৮৪৯ সাল থেকে বিশ্বজুড়ে গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদানের মাধ্যমে পরিচিত। বাংলাদেশে ২০১৬ সাল থেকে দুই বছর অন্তর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননা গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়া জানান ববিতা। তিনি বলেন, জীবনে অনেক পুরস্কার পেলেও এই সম্মান তার কাছে আলাদা গুরুত্ব বহন করে। প্রয়াত বাবাকে স্মরণ করে তিনি জানান, এই অর্জন তাকে গভীরভাবে স্পর্শ করেছে। একই সঙ্গে তিনি সম্মাননাটি দেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন।

এদিনের আয়োজনে ববিতার পাশাপাশি কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, এই সম্মানপ্রাপ্তরা নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং তাদের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, চলতি বছরই ববিতা একুশে পদকে ভূষিত হয়েছেন। দীর্ঘদিন নতুন চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও, শক্তিশালী গল্প ও চরিত্র পেলে আবার অভিনয়ে ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন এই গুণী অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি: তথ্য প্রতিমন্ত্রী

লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ১

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশের মেয়েরা

বাব-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি