ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ দুপুর

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা

সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে মনোনয়ন ফরম সংগ্রহ ও আলোচনায় থাকার পরও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি বেশ কয়েকজন আলোচিত ব্যক্তি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয় এবং প্রায় ৯০০ জন প্রার্থী আবেদন জমা দেন।

মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই আলোচনায় ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা এবং বেবী নাজনীন। এছাড়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথিও আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তারা কেউই মনোনয়ন পাননি।

একইভাবে মডেল মেঘনা আলম এর নামও চূড়ান্ত তালিকায় আসেনি।

আরও পড়ুন

রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখও বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নাজমুন নাহার বেবী, সেলিনা হাফিজ, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের বাছাইয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত

মার্কিন নৌ-সেনাদের পিছু হটানোর দাবি আইআরজিসির

নাহিদ রানার ৫ উইকেট, ১৯৮ রানে থামল নিউজিল্যান্ড

বাগবাড়ীর নশিপুর-চৌকিরদহ খাল খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রুবেল হোসেনকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি