ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০১ রাত

বগুড়ার সান্তাহারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বগুড়ার সান্তাহারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকালে সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রামটির মসজিদ পর্যন্ত প্রায় ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন আব্দুল মহিত তালুকদার এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন ও মেসার্স আশা মেটালস নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির উন্নয়ন কাজ করছেন।

আরও পড়ুন

উদ্বোধন ঘোষণাকালে উপস্থিত ছিলেন-সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভ্ট্টুু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, শ্রমিকদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিললুর রহমান ও শফির উদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাননীয় আদালত, আমি বরখাস্ত নই : ট্রাইব্যুনালে জিয়াউল

বগুড়ার শিবগঞ্জে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ আহত ৪

ভারি শিল্পের ১৫ একর এবং দ্বিতীয় বিসিক নগরী হলে বগুড়া ফিরে পাবে শিল্প নগরীর তকমা