বগুড়ার শিবগঞ্জে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ আহত ৪
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ব্যক্তি মালিকানাধীন ৯৬ বিঘা পুকুরের মাছ ছেড়ে দেওয়া, মাছ ধরা এবং দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক নারীসহ উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হাটগাড়ী শরীফ খান মাদ্রাসার সামনে ওই এলাকার হাটগাড়ী গ্রামের আবুল হোসেন ও ফরিদুল ইসলামের দু’পক্ষের ৭৮ পরিবারের দীর্ঘদিন যাবত পুকুরটি অন্যত্র লিজ দিয়ে পরিচালনা করে আসছে। হঠাৎ করে গত কয়েক দিন যাবত পুকুরটিতে মাছ ছেড়ে দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
একপর্যায়ে আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উভয়পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় এক নারীসহ উভয়পক্ষের চারজন আহত হন। আহতরা হলেন-কৃষক আবুল হোসেন (৭০), তার ছেলে রুহুল আমিন (৩২), পুত্রবধূ জেসি আক্তার (২৫) এবং অপরপক্ষ ফরিদ উদ্দিন (৪৭)। উভয়পক্ষের আহতরা শিবগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে আবুল হোসেন বলেন, আমাদের ৩৫ জন শরীকদের মালিকানা ৩ বছরের ৩৭ লাখ টাকা অন্য এক মৎস্যচাষিকে ইজারা দেওয়া হয়েছে এবং আমরা পুকুরে মাছ ছেড়ে দিয়েছি। প্রতিপক্ষরা জোরপূর্বক মাছ উঠিয়ে নিতে চায়। প্রতিবাদ করলে আমাদেরকে মারপিট করে আহত করে।
আরও পড়ুনঅপরপক্ষ ফরিদুল ইসলাম বলেন, প্রতিপক্ষ আবুল হোসেনের ছেলে রুহুল আমিন আমাকে রাস্তায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারপিট করে আহত করে। তিনি বলেন, আমাদের গ্রামের ৫২ জন শরীকদের নিয়ে ৪৫ লাখ টাকায় পুকুর ইজারা দিয়েছি এবং মাছ আমরাই ছেড়েছি। প্রতিপক্ষরা অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1776613204.jpg)
_medium_1776612926.jpg)




