দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসি’র ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। স্বাস্থ্য ও শিক্ষাখাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।
আরও পড়ুনআরডিএ বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মন্তব্য করুন



_medium_1776613204.jpg)
_medium_1776612926.jpg)



