পাবনার সুজানগরে পানির দরে লাউ বিক্রি
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে পানির দরে লাউ বিক্রি হচ্ছে। এতে কৃষকের মাঝে হতাশা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার সাগরকান্দী, নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া এবং ভায়না ইউনিয়নের চরাঞ্চলসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ২শ’ হেক্টর জমিতে লাউ আবাদ করা হয়েছে।
অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার বিষ দেওয়ায় অধিকাংশ জমিতে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বর্তমানে উপজেলার হাট-বাজারে লাউয়ের বাজার একদম মন্দা। উপজেলার চরমানিকদীর গ্রামের কৃষক রমজান আলী বলেন, গত ১০-১৫ আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি পিস লাউ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে।
কিন্তু মাত্র ১০-১৫দিনের ব্যবধানে বর্তমানে সেই লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস মাত্র ৫ থেকে ১০টাকা দরে। একই এলাকার কৃষক সোনাই মোল্লা বলেন, বাড়ি থেকে এক ডালি লাউ ৭০ থেকে ৮০টাকা ভ্যান ভাড়া দিয়ে স্থানীয় হাট-বাজারে নিয়ে যেতে হয়। কিন্তু বর্তমান বাজারে লাউ বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা পরিবহণ খরচই উঠছেনা।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আসাদুজ্জামান বলেন, বর্তমানে লাউয়ের চাহিদা কম। তাছাড়া হাট-বাজারে আমদানি অনেক বেশি। সেকারণে দাম কম।
মন্তব্য করুন








