ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ১১:২০ রাত

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি হাসপাতালে নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি হাসপাতালে নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার থেকে সাথী আক্তার (২৮) নামে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) শহরের দুপুরে বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) ডক্টরস্ হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রোগীর স্বামী রায়হান ইসলাম সোহাগের কোন হদিস মিলছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার। তাকে আজ শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ভোর পৌণে একটি অ্যাম্বুলেন্সযোগে বেসরকারি ডক্টরস্ হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এসে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা  আগের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন।

কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম ও রোহিদা বেগম জানান, ভর্তি পর রোগীর স্বামী কিছু সময় অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল সাড়ে আটটার দিকে তার স্বামী এসে রোগীর সঙ্গে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী হাসপাতালে কক্ষে একাই ছিলেন। পরবর্তীতে সকালে গিয়ে রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।

ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার স্বামীর উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন গৃহবধূ সাথী আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুন

ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. হোসেন তাহমিদ ইমাম মুক্তা জানান, গৃহবধূর স্বামী রায়হান ইসলাম সোহাগ এলাকার ছেলে। সে এসে তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে শুধুমাত্র স্যালাইন দিতে চেয়েছিল। তাই তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রায়হান ইসলাম সোহাগের কোন হদিস মিলছে না।

পরবর্তীতে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু তারা হাসপাতালে না আসায় পরবর্তীতে সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈয়দপুর থানার অফিসার (ওসি) মো. রেজাউল করিম রেজা বেসরকারি হাসপাতাল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি হাসপাতালে নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর যমুনাপাড়ে জমে উঠেছে বৈশাখী মেলা

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর, বাবা-ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে মরা গরুর মাংসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রির সময় ব্যবসায়ী আটক, জরিমানা

পাবনার সুজানগরে পানির দরে লাউ বিক্রি