বগুড়ার আদমদীঘিতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় আসমাউল হুসনা (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদরের চক দেবপাড়ার আব্দুল্লাহর মেয়ে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সান্তাহার রেলওয়ে থানাধীন হেলালিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে আসমাউল হুসনা স্বজনদের সাথে তার নানা পূর্ব ছাতনি মৎস্যজীবীপাড়া মসজিদের ইমামের কাছে যাবার সময় সান্তাহার রেলওয়ে থানাধীন ছাতনীর হেলালিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে স্বজনদের সাথে রেললাইনের ওপর ছবি তুলছিলেন।
আরও পড়ুনএসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আসমাউল হুসনা গুরুতর জখম হন। স্বজনরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন








