ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত

বগুড়ার ধুনটে যুবতীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বগুড়ার ধুনটে যুবতীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এতিম এক যুবতীকে (১৯) গাছের সঙ্গে বেঁধে রেখে তার নিম্নাঙ্গে লাঠি ও হাত দিয়ে খোঁচানোর অভিযোগ উঠেছে চাঁন মিয়া (৪০) নামে এক কাঠমিন্ত্রির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী বিলপাড়া গ্রামে। চাঁন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্র ভুক্তভোগী ওই যুবতীর বাবা অনেক দিন আগে মারা গেছেন। এ কারণে  মেয়েকে ছেড়ে তার মা অন্যত্র বিয়ে করে সংসার গড়েছেন। আর হতদরিদ্র এতিম মেয়েটি পরের বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করেন। কয়েক দিন আগে মেয়েলি ঘটনা নিয়ে ভুক্তভোগী যুবতীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয় খাদুলী বিলাপাড়া গ্রামের চাঁন মিয়ার।

এ ঘটনার জের ধরে ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে চাঁন মিয়া ও তার লোকজন ওই যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রতিবেশীর বাড়ির ভেতর একটি আম গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর উলঙ্গ করে ওই যুবতির নিম্নাঙ্গে বাঁশের লাঠি ও হাত দিয়ে খোঁচানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। তখন ওই যুবতীকে গাছের সঙ্গে বেঁধে রেখেই চাঁন মিয়া ও তার লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

আরও পড়ুন

এসময় স্থানীয়রা আহত যুবতীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে ১৬ এপ্রিল বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী যুবতী। ওই অভিযোগে চাঁন মিয়াসহ চারজনকে আসামি করা হয়েছে। থানায় অভিযোগের পর চাঁন মিয়া ও তার লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে ভিকটিমের শারীরিক অবস্থা ভালো আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যুবতীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে বিধবার আত্মহত্যা

ফোন বন্ধ করে ঘুমান, নেতানিয়াহুকে ব্লক করুন: ট্রাম্পকে ইরানি দূতাবাসের ট্রল

শৈশবের সেই বৈশাখী মেলা

বগুড়ায় ৬ মাস ধরে জলাতঙ্ক টিকা বন্ধ, রোগীদের হাহাকার

বগুড়া পৌর পার্কে শেষ হলো পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা