হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য প্রস্তুত, তবে ইরানের সঙ্গে সব চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।
আরও পড়ুনতবে সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আলোচনার মাধ্যমে চুক্তির অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






_medium_1776426487.jpg)

