লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ
তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।
এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার জ্বালানি সংকট স্বীকার না করলেও বাস্তবে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সংসদে বিষয়টি উত্থাপন করেও সমাধান না মেলায় জনগণের হাতে মোমবাতি তুলে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনস্থানীয়রা জানান, দীর্ঘদিনের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে শিশু-বৃদ্ধদের ভোগান্তি, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1776439415.jpg)
_medium_1776438612.jpg)
_medium_1776437521.jpg)

_medium_1776435330.jpg)