ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ রাত

অবশেষে হরমুজের দিকে যাত্রা করেছে ‘বাংলার জয়যাত্রা’

ছবি: সংগৃহীত, অবশেষে হরমুজের দিকে যাত্রা করেছে ‘বাংলার জয়যাত্রা’

আন্তর্জাতিক ডেস্কঅনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিতে শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পরই নতুন করে যাত্রা শুরু করে জাহাজটি।

শুক্রবার রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে জাহাজটি। এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে রাতেই প্রণালি অতিক্রম করবে জাহাজটি।

আরও পড়ুন

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা নির্ধারিত পথেই হরমুজের দিকে অগ্রসর হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে হরমুজের দিকে যাত্রা করেছে ‘বাংলার জয়যাত্রা’

হজ্বের ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যৌথভাবে ধীরেসুস্থে ইউরেনিয়াম উদ্ধার করবে ওয়াশিংটন ও তেহরান: ট্রাম্প

৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ভাতিজিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

২০ এপ্রিল জনসভাসহ প্রধানমন্ত্রীর সকল কর্মসূচি সফল করার আহবান : বগুড়া জেলা বিএনপির জরুরী আলোচনা সভা