ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৭ রাত

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। 

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য (হজযাত্রী) কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে যা ক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে। 

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের দেয়া হবে।  

আরও পড়ুন

উল্লেখ্য, আজ রাত ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলল

রংপুর বিভাগে মাছের ঘাটতি প্রায় ১৯ হাজার টন

বগুড়ায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

১ লাখ ৩৮ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

বগুড়া পৌরপার্কে বৈশাখী মেলায় মোরগ লড়াইয়ের উপাখ্যান