ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:৪১ বিকাল

নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে দু’জনকে অর্থদণ্ড

নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে দু’জনকে অর্থদণ্ড

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরধরার পাড় এলাকায় দেওনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উল্লেখিত এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ফারুক(৩০) এবং ডিমলা উপজেলার ট্রাক্টর চালক অমলকে(২৮) পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন প্রভাবশালী একটি চক্র দিনে এবং রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ভেঙে পড়ছে এবং আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারি থাকলেও অনেক সময় তা এড়িয়ে এ চক্র সক্রিয় থাকে। দ্রুত এসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন

ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে দু’জনকে অর্থদণ্ড

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

ফের ‘লাইক-বিতর্কে’ জড়ালেন বিরাট কোহলি

LG InnoFest 2026 APAC‑এ এশিয়ার বাজারের জন্য উদ্ভাবনী হোম সল্যুশন ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি কৌশল তুলে ধরল LG Electronics

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

গ্রামীণ হেলথটেক চালু করলো “সুখী অনলাইন হেলথস্টোর”- দেশব্যাপী আসল স্বাস্থ্যপণ্যের প্রসারে নতুন উদ্যোগ