ফতুল্লায় সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক পানির ট্যাংক পরিষ্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার মোল্লা বাড়িতে শাহাবুদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কুমারগাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে রানা মিয়া (২২)।
জানা গেছে, দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে রানা মিয়া একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে এই দুর্ঘটনার শিকার হন তিনি। মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভবনের ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খোলার কাজ চলছিল। এ সময় প্রয়োজনীয় কাঠ আনতে দেলোয়ার মৃধা তার সহকর্মী রানা মিয়াকে বলেন। পরে রানা ট্যাংকের ভেতরে নামলে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়েন।
আরও পড়ুনদীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দেলোয়ার মৃধা নিচে নেমে দেখেন রানা ট্যাংকের ভেতরে পড়ে আছেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনিও একইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।
এ ঘটনায় বাড়ির লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দুই শ্রমিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776426487.jpg)
_medium_1776425912.jpg)



_medium_1776421756.jpg)


_medium_1776413178.jpg)