ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ বিকাল

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

প্রশ্ন: আমাদের এলাকার মসজিদে পশ্চিম দিকের দেয়ালে বড় ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে, নামাজের মধ্যে ঘড়ি চোখ পড়ে যায়। প্রশ্ন হলো, নামাজের মধ্যে ঘড়ির দিকে অনিচ্ছায় চোখ পড়লে বা ইচ্ছাকৃত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলে কি নামাজের ক্ষতি হবে? নামাজ কি নষ্ট হয়ে যাবে?

উত্তর: নামাজের সময় অনিচ্ছাকৃত ঘড়িতে দৃষ্টি পড়লে তাতে নামাজের ক্ষতি হবে না। তবে নামাজে ইচ্ছাকৃত ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরুহ।

নামাজে যথাযথ মনোযোগ ও খুশুখুজু না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এমন অনেক লোক আছে যারা নামায পড়ে কিন্তু তাদের নামায পুরাপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না।

আরও পড়ুন

তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ বা দুই ভাগের এক ভাগ সওয়াব পেয়ে থাকে। (সুনানে আবু দাউদ)

তাই আমাদের কর্তব্য একাগ্র ও আল্লাহমুখী হয়ে নামাজ আদায় করা। যথাযথ মনোযোগ ও প্রাণ না থাকলে হতে পারে ওই নামাজের এক দশমাংশ সওয়াবও আপনি পাচ্ছেন না। ইবনুল কায়্যিম (রহ.) বলেন, আল্লাহর সামনে নিস্প্রাণ মৃত ইবাদত পেশ করতে আমাদের লজ্জা পাওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

গ্রামীণ হেলথটেক চালু করলো “সুখী অনলাইন হেলথস্টোর”- দেশব্যাপী আসল স্বাস্থ্যপণ্যের প্রসারে নতুন উদ্যোগ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

শাওয়ালের রোজা কত তারিখ পর্যন্ত রাখা যায়?

নতুন সিনেমা বিদায়ের শুটিংয়ে দীঘি

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত