ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:৫৭ দুপুর

হঠাৎ শুটিং সেটেই অজ্ঞান করণ জোহর

হঠাৎ শুটিং সেটেই অজ্ঞান করণ জোহর

বলিউডের কালজয়ী সিনেমা কভি খুশি কভি গম মুক্তির দুই দশক পরও দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। ছবিটির জনপ্রিয় গান বোলে চুড়িয়াঁ আজও সমানভাবে জনপ্রিয়। তবে এই গানের শুটিংয়ের সময় ঘটেছিল অপ্রত্যাশিত এক ঘটনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা নিখিল আদভানি জানান, বিশাল আয়োজনের চাপ সামলাতে গিয়ে শুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন পরিচালক করণ জোহর। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

নিখিল আদভানির ভাষ্য অনুযায়ী, করণ জোহর গানটিকে রাজকীয়ভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন। এজন্য নির্মাণ করা হয়েছিল বিশাল সেট, যেখানে বসানো হয়েছিল বড় বড় ঝাড়বাতি। শুটিংয়ে অংশ নিয়েছিলেন প্রায় ২০০ জন পেশাদার নৃত্যশিল্পী এবং ৩০০ জন জুনিয়র আর্টিস্ট। এত বড় আয়োজনের চাপের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পর্দায় গানটির ঝলমলে দৃশ্য দেখা গেলেও, ক্যামেরার পেছনের গল্প ছিল বেশ কষ্টের। বিশেষ করে অভিনেত্রী কাজল সেই সময় ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছিলেন। নিখিল আদভানি জানান, শুটিং চলাকালেই তার গর্ভপাত হয়েছিল।

আরও পড়ুন

একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে মানসিক চাপ। সবকিছুর মাঝেও ভারী লেহেঙ্গা পরে কঠিন নাচের কোরিওগ্রাফি সম্পন্ন করতে হয়েছিল কাজলকে। পরে এই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।

উল্লেখ্য, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন ও কারিনা কাপুর। বিশ্বব্যাপী ছবিটি প্রায় ১১৯.২৯ কোটি রুপি আয় করেছিল।

ছবির আরেকটি আকর্ষণ ছিল আরিয়ান খানের উপস্থিতি। সিনেমার শুরুতে রাহুল চরিত্রের ছোটবেলার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এছাড়া জনি লিভার ও তার ছেলে জেসি লিভার প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরল ইসমাইলের মরদেহ

বগুড়া মহাস্থান পশুর হাটে হাসিল আদায় নিয়ে অসন্তোষ ক্রেতাদের

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার