ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:২৫ দুপুর

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল কিউইরা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টস হেরে বোলিংয়ে নামে মেহেদী মিরাজের দল।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার নিক কেলি।

কেলিকে হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে টেনে তোলেন আরেক ওপেনার হেনরি নিকোলস। দ্বিতীয় উইকেটের জুটিতে উইল ইয়াংকে সাথে নিয়ে চাপ কাটিয়ে ওঠে ল্যাথামের দল।

দলীয় ৯৪ রানে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যখন মাত্র ১ উইকেট, তখন মনে হচ্ছিল রান ৩০০-র ঘরে চলে যাবে। তবে পরপর উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে কিউইরা।

আরও পড়ুন

৯৪ রানে ১ উইকেট থেকে ১৬৫ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। এমন পরিস্থিতিতে শেষদিকে ডিন ফক্সক্রফটের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের হয়ে ৮৩ বলে ৬৮ রান করেন হেনরি নিকোলস, ৪২ বলে ৩০ রান করেন উইল ইয়াং, ৫৮ বলে ৫৯ রান করেন ডিন ফক্সক্রফট এবং ২২ বলে ২১ রান করেন নাথান স্মিথ।

বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন-রিশাদ ও শরিফুল। এবং ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও নাহিদ রানা।

এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০০ বলে ২৪৮ রান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

হরমুজ প্রণালিতে টোল আরোপের কোনো আইনি ভিত্তি নেই : আইএমও প্রধান

খালাতো বোনের প্রেমে ব্যর্থ হয়ে নাটক বানিয়েছিলাম: জীবন

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ ২ জন নিহত