ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:১৩ দুপুর

খালাতো বোনের প্রেমে ব্যর্থ হয়ে নাটক বানিয়েছিলাম: জীবন

খালাতো বোনের প্রেমে ব্যর্থ হয়ে নাটক বানিয়েছিলাম: জীবন

কৈশোরের প্রথম প্রেম কিংবা একতরফা ভালোবাসার স্মৃতি প্রায় সবার জীবনেই থাকে। তবে সেই ব্যর্থ প্রেমের গল্পকে পুঁজি করে যদি জনপ্রিয় কোনো নাটক তৈরি হয় তবে বিষয়টি বেশ কৌতূহল জাগায়। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা এবং নাট্য নির্মাতা শরাফ আহমেদ জীবন সম্প্রতি এক সাক্ষাৎকারে শুনিয়েছেন তার এমনই এক একতরফা প্রেমের গল্প। মজার ব্যাপার হলো তার এই গল্প থেকেই নির্মিত হয়েছিল মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় দুটি নাটক।
 
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৈশোরের সেই প্রেমের স্মৃতিচারণ করেন শরাফ আহমেদ জীবন। তিনি জানান ক্লাস সেভেনে পড়ার সময় মায়ের মুখে এক দূরসম্পর্কের খালাতো বোনের রূপের কথা শুনে না দেখেই তার প্রেমে পড়ে যান তিনি।
 
সাক্ষাৎকারে এই নির্মাতা বলেন, ‘আমার আম্মুর কাছে গল্প শুনে আমি একধরনের প্রেমে পড়ে গেলাম। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। এরপর ক্লাস এইটে পরীক্ষা দিয়ে শীতকালে ওই খালামনির বাড়িতে বেড়াতে গেলাম। আসলে সেখানে বেড়াতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এটাই।
তবে সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। হাসতে হাসতে জীবন বলেন, ‘এই একতরফা প্রেম আমার অনেক দিন ছিল। তবে আমি আবিষ্কার করলাম যত সময় যাচ্ছে মেয়েটা আমার চেয়ে লম্বা হয়ে যাচ্ছে। সে আমার এক ক্লাসের জুনিয়র ছিল। তখন আমার মনে হয়েছিল যে না এটা আর তাহলে হবে না।
 
তবুও নিজের মতো করে প্রেম নিবেদনের চেষ্টা চালিয়ে যান তিনি। এই অভিনেতা বলেন, ‘তাকে নানান কবিতা শোনাতাম। তখন তো ক্যাসেটের যুগ ছিল। একটা গান রেকর্ড করে দিতাম। কিন্তু সে বুঝত না।
 
অবশেষে ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে প্রস্তাব পাঠান জীবন। তবে ততদিনে দেরি হয়ে গেছে। জীবন বলেন, ‘ফ্রেন্ডকে দিয়ে যখন বলালাম তখন সে বলল আমার তো হয়ে গেছে। সে বলেছিল আমি নাকি অনেক দিন ধরে শুধু বলতাম আমার একটা সিরিয়াস কথা আছে, কিন্তু কথাটা আর কোনো দিন বলিনি।
 
নিজের জীবনের এই একতরফা প্রেম ও সিরিয়াস কথা বলার ঘটনা নিয়েই পরে নাটক নির্মাণ করেন শরাফ আহমেদ জীবন। তার পরিচালিত জনপ্রিয় দুই নাটক ‘সিরিয়াস একটা কথা আছে’ এবং ‘সিরিয়াস কথার পরের কথা’ এই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই তৈরি। নাটক দুটিতে মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মোশাররফ করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাতো বোনের প্রেমে ব্যর্থ হয়ে নাটক বানিয়েছিলাম: জীবন

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ ২ জন নিহত

বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিলো পুলিশ