ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে এসেছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপরা-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার সামুদ্রিক প্রাণীর এভাবে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

আরও পড়ুন

বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে। পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটি মাটি চাপা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

বোর্ডের পরিবর্তনে দলের প্রস্তুতিতে প্রভাব পড়েনি: ফিল সিমন্স

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: এস এম জিলানী