ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৩ বিকাল

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

সংগৃহিত,১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি করেছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, এসবির কামরুল হাসানকে মাহমুদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুরের আরপিএমপির তোফায়েল আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে রংপুরের আরপিএমপিতে, ডিএমপির উপপুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপিতে, সিআইডির মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এসবির মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে ও চট্রগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্রগ্রাম সিএমপিতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া পুলিশ সদর দপ্তরের মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, রাজশাহীর আরএমপির মো. আল মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে আরএমপিতেই, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এসবির মোহাম্মদ আনিছুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াওকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সদর দপ্তরের মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এসবির মোহাম্মদ হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের মো. আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, পুলিশ স্টাফ কলেজের আফরোজা পারভীনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে এবং রেলওয়ে পুলিশের মো. তোফায়েল আহমেদ মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রেলওয়ে পুলিশ বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মাসুদ পারভেজ

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

বোর্ডের পরিবর্তনে দলের প্রস্তুতিতে প্রভাব পড়েনি: ফিল সিমন্স

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী