নিহত আসাদ উল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে আসাদ উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এসময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করছিলেন আসাদ উল্লাহ।
আরও পড়ুননরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776254364.jpg)
_medium_1776253415.jpg)
_medium_1776251799.jpg)




