ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:৫৩ দুপুর

আজ বিশ্ব ধোলাই দিবস

সংগৃহিত,আজ বিশ্ব ধোলাই দিবস

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের খুব সাধারণ একটি কাজ— কাপড় ধোয়া। কিন্তু এই ছোট কাজটিই আমাদের জীবনকে পরিষ্কার, সতেজ ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কাজের গুরুত্ব স্মরণ করিয়ে দিতেই আজ বুধবার (১৫ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব ধোলাই দিবস।

অনেকের কাছে কাপড় ধোয়া ঝামেলার মনে হলেও বাস্তবে এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। পরিষ্কার কাপড় শুধু স্বস্তিই দেয় না, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী। তাই এ দিনটি পরিবারের সেই সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ, যারা নিয়মিত সবার কাপড় ধোয়ার দায়িত্ব পালন করেন।

ইতিহাস থেকে জানা যায়, মানুষ যখন থেকেই পোশাক ব্যবহার শুরু করেছে, তখন থেকেই কাপড় পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রাচীনকালে এ কাজ পুরোপুরি হাতে করতে হতো। নদী, পুকুর বা কুয়ার পাশে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাপড় ধোয়া ছিল অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ।

আরও পড়ুন

১৮৫১ সালে জেমস কিং প্রথম ড্রামযুক্ত কাপড় ধোয়ার যন্ত্র উদ্ভাবন করেন। এরপর ধীরে ধীরে কাপড় ধোয়া ও শুকানোর যন্ত্রে উন্নতি আসে। বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে কাপড় ধোয়ার কাজ অনেক সহজ হয়েছে। তবে এখনো এমন কোনো যন্ত্র তৈরি হয়নি, যা কাপড় ধুয়ে ভাঁজ করে সুন্দরভাবে আলমারিতে গুছিয়ে রাখতে পারে।

২০১৯ সালে ওয়ার্লপুল কর্পোরেশন প্রথমবারের মতো বিশ্ব ধোলাই দিবস চালু করে। এর লক্ষ্য ছিল পরিবারের সেই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা নিয়মিত কাপড় ধোয়ার কাজ করেন এবং একই সঙ্গে পরিচ্ছন্ন জীবনের গুরুত্ব তুলে ধরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১