ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:০৩ দুপুর

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ অবৈধ পাঁচ লাখ অভিবাসী

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ অবৈধ পাঁচ লাখ অভিবাসী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এই উদ্যোগের ফলে স্পেনে থাকা কয়েক হাজার বাংলাদেশিও দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই সিদ্ধান্তকে ‘একদিকে ন্যায়বিচার এবং অন্যদিকে স্পেনের জন্য প্রয়োজনীয়তা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ নাগরিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে সানচেজ বলেন, এই বৃহৎ বৈধকরণ উদ্যোগের লক্ষ্য হলো প্রায় পাঁচ লাখ মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন। সানচেজ বলেন, অভিবাসীরা স্পেনের ‘সমৃদ্ধ, উন্মুক্ত ও বৈচিত্র্যময় সমাজ গঠনে’ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, বার্ধক্যজনিত জনসংখ্যার কারণে অর্থনীতি ও জনসেবা টিকিয়ে রাখতে এসব শ্রমিক প্রয়োজন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নথিবিহীন অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য আবাসিক অনুমতি দেওয়া হবে। এ জন্য আবেদনকারীদের স্পেনে অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, স্পেনের বিরোধী রক্ষণশীল দল পিপলস পার্টি (পিপি) এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছে, এটি অবৈধ অভিবাসীদের পুরস্কৃত করবে এবং আরও অনুপ্রবেশকে উৎসাহিত করবে। খবর : বিবিসি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ অবৈধ পাঁচ লাখ অভিবাসী

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভিন্ন পরিকল্পনা চীন-রাশিয়ার