ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:২৪ দুপুর

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি চীনের

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি চীনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন, তার জবাবে মঙ্গলবার (১৪ এপ্রিল) চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে। মুখপাত্র আরও বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে, তা পুরোপুরি বানোয়াট।

আরও পড়ুন

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চীন সফরে গিয়েছেন। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। খবর : গালফ নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি চীনের

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকে বার্সাকে হটানো সহজ কাজ নয় : সিমিওনে

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতির ক্ষতি ইতোমধ্যেই শুরু : আইএমএফ

৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান রোনালদো

গাজায় শিশুসহ আরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল 

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ