ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ১১:১৫ রাত

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রোববার ভোররাতে আব্দুল আখের ওরফে ফাকের ভোররাতে বাড়ির আঙ্গিনায় কূলগাছ ও বাঁশের সাথে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশির সাথে ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম  শ্বশুরকে ঝুলানো অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিকল্পিত উন্নয়নে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ চায় বগুড়াবাসী

পহেলা বৈশাখ ও বগুড়ায় ইলিশের ‘বাজারনামা’

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ এ বর্ষবরণ উৎসব ১৪৩৩

জনসাধারণের কষ্ট কমাতে তেলে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: মীর শাহে আলম

অর্ধশত সিএনজি গাড়ির শোডাউন ছাত্রদল নেতাকে অব্যাহতি