ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১১ রাত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মুকলেস মোড়ে রেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবক নাজিমউদ্দিন (৩০) মারা গেছেন। আজ রোববার (১২ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ভোলাহাট উপজেলার শিকারী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী লোকাল ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। সে রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় এ দুর্ঘটনাটি ঘটে। তার এ অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বৈশাখের আগমনী বার্তা নিয়ে চৈত্র সংক্রান্তি আজ চৈত্র সংক্রান্তি

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু চাষিদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রাজারহাটের সাগর শীলের আত্মহত্যা

নীলফামারীর জলঢাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিষ্টিভুট্টা চাষ