ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ রাত

কুড়িগ্রামের রাজারহাটের সাগর শীলের আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটের সাগর শীলের আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাটে সাগরশীল নামের এক নরসুন্দর শনিবার গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রাজারহাট এলাকায় রহিম বাদশার কাছে হস্তান্তর করেছে। রহিম বাদশা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে লাশ পাঠানোর ব্যবস্থা করেছেন।

নিহত সাগর (২৭) রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি নাপিতপাড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে। সাগর শীল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাগর শীল দাদা,দাদি, বাবা-মা, স্ত্রী ও এক ছেলে রেখে আত্মহত্যার পথ বেছে নেয়ায় পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

রহিম বাদশা জানান, সাগর আত্মহত্যা করার পর তার বাসার লোকজন তাকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে সাগরের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন।

আরও পড়ুন

সাগর শীল রহিম বাদশার গ্রামের বাড়ির পাশের গ্রামের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে রহিম বাদশা ঢাকায় অবস্থান করায় শুধু সাগর শীল নয়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কিংবা বাইরের জেলার অসহায়, পঙ্গু ও দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটের সাগর শীলের আত্মহত্যা

নীলফামারীর জলঢাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিষ্টিভুট্টা চাষ

দেশে আর নতুন কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা : অধ্যক্ষ শাহাবুদ্দিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবে গেছে ব্রিজের গার্ডার পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

ঠাকুরগাঁওয়ে ৯৭ জনের হাম রোগের উপসর্গ শনাক্ত

বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে সিরাজগঞ্জ কলেজ