ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৪ রাত

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শেষ পর্যন্ত আর ফুটফুটে শিশু মালিহাকে বাঁচানো গেল না। জ্বর ও হামের উপসর্গ নিয়ে গতকাল শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ১৭ মাস বয়সী মালিহা উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট আলীর মেয়ে।

মালিহার পরিবার সূত্রে জানা গেছে, ৭/৮ দিন আগে মালিহার প্রচন্ড জ্বর হয়। সঙ্গে দেখা দেয় হামের উপসর্গ। প্রথমে উল্লাপাড়ার একটি ক্লিনিকে তার চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চারদিন আগে তাকে ঢাকায় নিয়ে ওই হাসপাতালেভর্তি করা হয়। এখানে তার অবস্থার আরও অবনতি ঘটে। অবশেষ গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়। আজ রোববার (১২ এপ্রিল) মালিহাকে তার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মৃত মালিহার পরিবারের কাছ থেকে জেনেছি শিশুটি হামের উপসর্গ নিয়ে ঢাকায় মারা গেছে। তার হাসপাতালে গত দুই সপ্তাহে ৯টি শিশু জ্বর ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। এদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু সবগুলো রির্পোটই নেগেটিভ এসেছে। তার হাসপাতালে এখন কোন হামের রোগী নেই। স্বাস্থ্যকর্মীরা এ বিষয়ে যথেষ্ঠ সতর্ক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু চাষিদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রাজারহাটের সাগর শীলের আত্মহত্যা

নীলফামারীর জলঢাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিষ্টিভুট্টা চাষ

দেশে আর নতুন কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা : অধ্যক্ষ শাহাবুদ্দিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবে গেছে ব্রিজের গার্ডার পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ