ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ দুপুর

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকায় এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করেই গ্যালারিতে বসে মিরাজ-শান্তদের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। বিসিবি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকরা বিসিবির নির্ধারিত ওয়েবসাইট যঃঃঢ়ং://িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ/বহ এ প্রবেশ করে খুব সহজেই নিজেদের পছন্দমতো ম্যাচ ও গ্যালারির আসন বেছে নিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। এই প্রক্রিয়ায় টিকিট কেনা দর্শকদের জন্য আরও স্বচ্ছ ও সুবিধাজনক হবে বলে আশা করছে বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম দুই ভেন্যুতেই বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য গ্র্যান্ডস্ট্যান্ডের ওপর ও নিচের অংশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারির উত্তর ও দক্ষিণ ব্লকের আসন পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। ক্লাব হাউসের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। সাধারণ দর্শকদের জন্য শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা, আর পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

আরও পড়ুন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও একই কাঠামোতে টিকিট বিক্রি করা হবে। সেখানে গ্র্যান্ডস্ট্যান্ড ও ছাদ অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। শহিদ শ্রাবণ স্ট্যান্ড ও শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকায় পাওয়া যাবে। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট ২০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। এরপর আগামী ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো মাঠে গড়াবে বিকেল ৩টা থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়

ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে চীন

দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না : বাণিজ্যমন্ত্রী

ভারত থেকে এলো আরও আট হাজার টন ডিজেল

আমাদের সদিচ্ছা আছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই : ঘালিবাফ