ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০২:০৩ দুপুর

আমাদের সদিচ্ছা আছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই : ঘালিবাফ

আমাদের সদিচ্ছা আছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই : ঘালিবাফ,

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও উত্তেজনা স্থায়ীভাবে অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে সদিচ্ছা নিয়েই যোগ দিতে ইসলামাবাদে এসেছে ইরানি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটেও ভুগছেন দলের সদস্যরা।

 ইরানি প্রতিনিধি দলটির নেতা এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ তথ্য জানিয়েছেন। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই। কারণ দুর্ভাগ্যবশত, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যত সংলাপ হয়েছে- প্রতিটিই ব্যর্থতা এবং চুক্তিভঙ্গের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এমনকি, এক বছরেরও কম সময়ের মধ্যে দু’বার, আলোচনার মাঝপথে, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাদের লক্ষ্য করে হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।

তবে যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখায়-তাহলে ইরানও সমঝোতা চুক্তি স্বাক্ষরে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঘালিবাফ। এ প্রসঙ্গে তাসনিম নিউজকে তিনি বলেছেন, আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র যদি সত্যিকার একটি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার অনুমোদন করতে প্রস্তুত থাকে, তাহলে তারা চুক্তিতে আসার ব্যাপারে আমাদের প্রস্তুতিও দেখতে পাবে। তবে এই সংলাপের আড়ালে যুক্তরাষ্ট্র যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় তাহলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে বলেও জানিয়েছেন ঘালিবাফ। এ ব্যাপারে তাসনিম নিউজকে ইরানি পার্লামেন্টের স্পিকার বলেন, বর্তমানে যে যুদ্ধ চলছে, তাতে ইতোমধ্যে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। যদি তারা এই আলোচনার নামে একটি নিষ্ফল, লোকদেখানো এবং প্রতারণামূলক অভিযান চালাতে চায়, তাহলে আমারাও আল্লাহর ওপর বিশ্বাস এবং আমাদের জনগণের শক্তির ওপর ভরসা রেখে নিজেদের অধিকার আদায় করতে প্রস্তুত আছি।

আরও পড়ুন

এদিকে সংলাপে যোগ দিতে ওয়াশিংটন থেকে পাকিস্তানে পৌঁছেছে জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটিও। আজ শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের সদিচ্ছা আছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই : ঘালিবাফ

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ রাষ্ট্রীয় নিরাপত্তা সদস্য নিহত

ঘরের মাঠে হোঁচট রিয়ালের

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ডোনাল্ড ট্রাম্প

দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র নিতে পারবেন : রিজভী