ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৬, ০৯:২০ রাত

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা ইউটিউব চ্যানেল কেজটিভি ফিফা বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে। তবে এই সুবিধা পাবে শুধু ব্রাজিলের দর্শকরা। ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এ বিনিয়োগ করেছেন রোনালদো, যার সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে কেজটিভি।

ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু হয়। ওই বছরের বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ সম্প্রচারের পর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও কাভার করেছে চ্যানেলটি।

আসন্ন বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচ স্ট্রিম করার পরিকল্পনা করছে। পাশাপাশি পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন থাকবে, যার লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের আকর্ষণ করা।

আরও পড়ুন

ভারত ও বাংলাদেশের ভক্তরা কেজটিভির ইউটিউব বা টুইচ চ্যানেল খুললেও সরাসরি ম্যাচ দেখতে পাবে না, কারণ ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য চ্যানেলটি লক করা থাকবে। কেজটিভি ও লাইভমোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য ডিজিটাল স্বত্ব কিনেছে।

এদিকে ভারতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি। তারা নিজেদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে বলে জানা গেছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ