ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:২১ রাত

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

ছবি: সংগৃহীত, চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথম কোন দেশ সফর করবেন, সেটিও এখন পর্যন্ত নির্ধারিত হয়নি।

বুধবার (৮ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাংলানিউজকে এ তথ্য জানান। কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমে ভারত সফর করবেন। এ বিষয়ে আতিকুর রহমান রুমন বলেন, ‘এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।

একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
একইসঙ্গে জনমনে বিভ্রান্তি তৈরি করতে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সফরের সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে দেশবাসীকে অবহিত করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম