ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:০৭ রাত

যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় : হোয়াইট হাউস

ছবি: সংগৃহীত, যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় : হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে। নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।

তবে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয় এবং তাদের ওপর হামলা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, লেবাননে এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে যেগুলো হিজবুল্লাহ নিরাপদ মনে করত।

যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ রেখেছিল হিজবুল্লাহ।

আরও পড়ুন

এ ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজ জানায়, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরর সঙ্গে জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এই চুক্তি থেকে সরে দাঁড়িয়ে পাল্টা আঘাত হানতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি