চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথম কোন দেশ সফর করবেন, সেটিও এখন পর্যন্ত নির্ধারিত হয়নি।
বুধবার (৮ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাংলানিউজকে এ তথ্য জানান। কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমে ভারত সফর করবেন। এ বিষয়ে আতিকুর রহমান রুমন বলেন, ‘এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সফরের সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে দেশবাসীকে অবহিত করা হবে।