ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৯:৫২ রাত

নোরা ফাতেহির গান নিয়ে বিতর্ক

নোরা ফাতেহির গান নিয়ে বিতর্ক

 বিনোদন ডেস্ক ঃ থামছেই না বিনোদন ডেস্ক : নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না। গানটির কুরুচিপূর্ণ কথা এবং দৃশ্যায়ন নিয়ে জল গড়িয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত। এই ঘটনায় গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল; কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। একই ইস্যুতে শুধু নোরাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। তাকে আগামী ৮ এপ্রিল আলাদাভাবে তলব করেছে কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির গান নিয়ে বিতর্ক

বগুড়ায় প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন ঘিরে প্রার্থীদের কাছে জনগণের প্রত্যাশা

বগুড়া দুপচাঁচিয়ার সাবেক স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: শামছুন্নাহারের বিরুদ্ধে পূনরায় তদন্ত শুরু

বগুড়ায় বিএনপি সভাপতির বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ

রংপুরের পীরগঞ্জে পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদের বিরুদ্ধে মানববন্ধন 

লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান